News71.com
 Bangladesh
 01 Apr 24, 08:38 PM
 116           
 0
 01 Apr 24, 08:38 PM

বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত॥

বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত॥

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বির করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার  বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই আদেশ দেন।  একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন