News71.com
 Bangladesh
 01 Apr 24, 08:38 PM
 146           
 0
 01 Apr 24, 08:38 PM

বাড়ছে না ঈদের ছুটি॥মন্ত্রীসভার বৈঠকে আপত্তি

বাড়ছে না ঈদের ছুটি॥মন্ত্রীসভার বৈঠকে আপত্তি

নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৯ এপ্রিল এক দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়। সরকারের আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির যে সুপারিশ করেছিল, সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) সরকারি অফিস আদালত খোলা থাকবে।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর ফলে ঈদের ছুটি আগের ঘোষণা অনুযায়ী, ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত তিন দিনই থাকছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান আ ক ম মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৯ এপ্রিল সরকারি ছুটি হচ্ছে না। আমরা আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে যে প্রস্তাব করেছিলাম, তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়নি। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, এমনিতেই এ বছর ঈদে লম্বা ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে আরও ছুটি দিলে সরকারি কাজকর্মে স্থবিরতা নামতে পারে। যারা দূরে ঈদ করতে যাবেন তাঁরা তো চাইলে ছুটি নিতে পারেন। তাঁদের সেই অধিকার আছে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন