News71.com
 Bangladesh
 04 Apr 24, 09:28 PM
 136           
 0
 04 Apr 24, 09:28 PM

ব্যাংক ডাকাতির ঘটনাকে গুরুত্বের সাথে নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংক ডাকাতির ঘটনাকে গুরুত্বের সাথে নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিউজ ডেস্ক: পার্বত্য এলাকায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয় নিজ কক্ষে এই হুঁশিয়ারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি সরকার এখন আর হালকাভাবে নিচ্ছে না। এটি পরিকল্পিত কোনো ঘটনা কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। যারাই ঘটনায় জড়িত থাকুক, কঠোরআইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে যায় তারা। পরদিন বুধবার বেলা সাড়ে ১২টার পর থানচির সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় কেএনএফে ৩০ জনের সশস্ত্র দল হামলা চালায়। ঘটনার সময় আতঙ্কে উপজেলার সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীসহ স্থানীয়রা পালিয়ে যায়। সেখানে ব্যাংকের টাকা লুট করতে না পারলেও গ্রাহকদের কাছে থাকা টাকা মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন