News71.com
 Bangladesh
 05 Apr 24, 09:24 AM
 128           
 0
 05 Apr 24, 09:24 AM

থমথমে থানচি, ব্যাংক লুটের পর এবার সেনা-পুলিশ চৌকিতে সশস্ত্র হামলা॥

থমথমে থানচি, ব্যাংক লুটের পর এবার সেনা-পুলিশ চৌকিতে সশস্ত্র হামলা॥

নিউজ ডেস্ক: বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার পর এবার আলীকদমের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এছাড়া থানচি উপজেলায় বিরাজ করছে থমথমে অবস্থা। গোলাগুলির কারণে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। কখন কী হয় সে চিন্তায় নির্ঘুম রাত কাটছে থানচিবাসীর। বৃহস্পতিবার রাত ১টার দিকে এই হামলা হয়। সন্ত্রাসীদের সঙ্গে বেশ কিছু সময় গোলাগুলি হয় যৌথ বাহিনীর। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা এখনো জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি তবিদুর রহমান। তিনি বলেন, গাড়ি চালিয়ে যৌথ চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন