
নিউজ ডেস্ক: পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মেয়াদ ব্যয় ব্যতিরেকে আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ গতকাল বুধবার পরিকল্পনা কমিশনে এই সংক্রান্ত প্রস্তাবনা পাঠায়। এই প্রস্তাব পরিকল্পনা কমিশন বৃহস্পতিবার অনুমোদন করেছে। পরিকল্পনা কমিশন থেকে এই তথ্য জানা গেছে। পরিকল্পনা কমিশন জানায়, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পটি ২০১৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় আরও এক বছর বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ রেলওয়ে। নতুন প্রস্তাবের ভিত্তিতে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।