News71.com
 Bangladesh
 05 Apr 24, 09:42 AM
 168           
 0
 05 Apr 24, 09:42 AM

ঢাকার পর এবার চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ॥

ঢাকার পর এবার চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ॥

নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমাতে এর অধীনে থাকা চট্টগ্রাম ও রাজশাহী জেলার ৯টি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শতরুপা তালুকদার বলেন, চট্টগ্রাম জেলার ৫টি ও রাজশাহী জেলার ৪টি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে। এ ছাড়াও জেলা শহরে থাকা আরও কিছু কলেজকে অধিভুক্ত করার পরিকল্পনা রয়েছে; তবে তা একেবারে সীমিত সংখ্যক। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া কলেজগুলো হলো– চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ  ও সাতকানিয়া কলেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো হলো– রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ। এর আগে ২০১৭ সালে ঢাকার ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন