News71.com
 Bangladesh
 05 Apr 24, 11:39 PM
 151           
 0
 05 Apr 24, 11:39 PM

যানজট এড়াতে ঈদে টোল প্লাজায় ভাংতি টাকা রাখার অনুরোধ॥

যানজট এড়াতে ঈদে টোল প্লাজায় ভাংতি টাকা রাখার অনুরোধ॥

নিউজ ডেস্ক: ঈদ উপলক্ষে যানবাহন চলাচলের সুবিধার্থে টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার সংকুলান রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে । এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগে তিন দিন ও ঈদের পরের তিন দিন ট্রাক, ভাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে; তবে উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানিপণ্যবাহী যানবাহন, ওষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবহানসমূহ এর আওতামুক্ত থাকবে; পণ্য পরিবহনকারী যানবাহন এবং বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন