News71.com
 Bangladesh
 06 Apr 24, 10:10 AM
 174           
 0
 06 Apr 24, 10:10 AM

ঈদ উপলক্ষ্যে সাতদিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম॥

ঈদ উপলক্ষ্যে সাতদিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম॥

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ বন্দর সাতদিন বন্ধ থাকবে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরের দিকে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মো. মামুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে এ বন্দরের সব কার্যক্রম চালু হবে।সোনামসজিদ ইমিগ্রেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা জাফর ইকবাল বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন