News71.com
 Bangladesh
 06 Apr 24, 10:11 AM
 132           
 0
 06 Apr 24, 10:11 AM

সীমান্তে রাতভর ভারী বিস্ফোরণ॥মর্টার শেলের শব্দে কাঁপছে সেন্টমার্টিন-সাবরাং

সীমান্তে রাতভর ভারী বিস্ফোরণ॥মর্টার শেলের শব্দে কাঁপছে  সেন্টমার্টিন-সাবরাং

 

 

 

নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত আবারও তীব্র হয়েছে। সেখান থেকে একের পর এক মর্টার শেল ও ভারী গোলা বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে কক্সবাজারে টেকনাফ সীমান্তে। কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে বৃহস্পতিবার সারারাত ও শুক্রবার ভোর রাতে ও টেকনাফ পৌরসভা, সেন্টমার্টিন, সাবরাং, শাহপরীর দ্বীপ, হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত জুড়ে থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ।হোয়াইক্যংয়ের বাসিন্দা রশিদ আহমেদ বলেন, সেহেরির পর থেকে বাড়িতে আর ঘুমাতে পারিনি। মিয়ানমারের ভেতর থেকে একের পর এক যেভাবে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে, মনে হচ্ছে আমার বাড়িতে মর্টারশেল পড়ছে। বৃহস্পতিবার সারা রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে বিকট শব্দে কাঁপছে বাড়ি-ঘর। হ্নীলার বাসিন্দা জেলে নুরুল ইসলাম বলেন, সকালে চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়েও ফিরে আসলাম। মিয়ানমারের রাখাইন থেকে যে হারে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে, আতঙ্কে চলে এসেছি।  সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা শাহা আলম বলেন, রাখাইনের মংডু ও বলি বাজার শহরের কাছাকাছি আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এ কারণে সেন্টমার্টিন ও টেকনাফ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন