News71.com
 Bangladesh
 06 Apr 24, 10:12 AM
 307           
 0
 06 Apr 24, 10:12 AM

পবিত্র লাইলাতুল কদর আজ

পবিত্র লাইলাতুল কদর আজ

 

 

 

নিউজ ডেস্ক:  আজ পবিত্র লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে সর্বশ্রেষ্ঠ রাত। মহামহিমান্বিত এ রাত মুমিন মুসলমানের জন্য আল্লাহ প্রদত্ত সেরা নেয়ামত। পবিত্র কুরআনের সুরা কদরে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি ইহা (কুরআন) অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো মহিমান্বিত কদরের রাত কি? লায়লাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ।’ সুরা কদরে মহান আল্লাহ তায়ালা আরো বলেন, ‘এ রাতে (কদর) ফেরেশতারা এবং জিবরাইল (আ.) তাদের প্রভুর অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে অবতীর্ণ হন। এটা নিরাপত্তা যা (সন্ধ্যা থেকে) সুবহি সাদেক পর্যন্ত অব্যাহত থাকে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন