News71.com
 Bangladesh
 06 Apr 24, 10:13 AM
 136           
 0
 06 Apr 24, 10:13 AM

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু তরল তুরস্ক॥

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু তরল তুরস্ক॥

 

 

 

নিউজ ডেস্ক: ইন্টারনেট থেকে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তুরস্ক ২০১৩ সাল থেকে ই-ভিসা সার্ভিস চালু করেছে। যা বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে। বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য তাদের আবেদন জমা দিতে পারবেন। ই-ভিসার মাধ্যমে অবকাশ যাপন ও ব্যবসার কাজে তুরস্ক ভ্রমণ করতে পারবে। একটি পর্যটক ভিসার বিপরীতে মাত্র একবার প্রবেশ ও ৩০ দিন থাকার অনুমতি মিলবে। তুর্কি ই-ভিসার মেয়াদ দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে ১৮০ দিনের জন্য বহাল থাকে। কেউ অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে। সৌভাগ্যবশত, এই অনলাইন ভিসা ব্যবস্থার সুবিধার জন্য বাংলাদেশিরা দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে একটি অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন