News71.com
 Bangladesh
 08 Apr 24, 04:03 PM
 125           
 0
 08 Apr 24, 04:03 PM

আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ॥ পৃথিবীর অনেকাংশে দিন হবে রাতের মতো

আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ॥ পৃথিবীর অনেকাংশে দিন হবে রাতের মতো

নিউজ ডেস্ক: আজ ৮ এপ্রিল সূর্যগ্রহণ। এটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে। মূলত মেক্সিকো, আমেরিকা ও কানাডায় দেখা যাবে সূর্যগ্রহণ। ইতিমধ্যে বিরল এ সূর্যগ্রহণ দেখতে প্রস্তুত এসব দেশের কোটি মানুষ। তবে আশঙ্কা রয়েছে বিরল এই সূর্যগ্রহণটি মেঘ ও বজ্রঝড়ে ঢাকা পড়তে পারে। উত্তর আমেরিকার স্থানীয় সময় আজ দুপুর বেলাতেই আকাশে নজর টানবে দুই গ্রহ, শুক্র ও বৃহস্পতি। সব মিলিয়ে জ্যোতির্বিজ্ঞানের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বাংলাদেশ সময়ে রাত ১০ টা ০২ মিনিটে শুরু হবে এই সূর্যগ্রহণ । আর শেষ হবে তিনটা ২২ মিনিটে। তবে এর মধ্যে পূর্ণগ্রাস থাকবে চার মিনিট। কারো কারো মতে আবার সাত মিনিট। কিন্তু এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। কারণ এটি যে সময়ে হবে, সেই সময়ে বাংলাদেশের আকাশে সূর্য নেই। কারণ সেই সময়ে রাত। তাই এটি বাংলাদেশ বা এশিয়ার অন্য জায়গা থেকে দেখা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন