News71.com
 Bangladesh
 08 Apr 24, 08:30 PM
 148           
 0
 08 Apr 24, 08:30 PM

খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় প্রসূতির সন্তান প্রসব॥

খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় প্রসূতির সন্তান প্রসব॥

নিউজ ডেস্কঃ খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী ‌‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের বগিতে এক নারী সন্তান প্রসব করেছেন। সোমবার (৮ এপ্রিল) সকালে ঈশ্বরদীর কাছাকাছি চলন্ত ট্রেনের ‘ঙ’ বগিতে প্রসূতি মা সন্তানের জন্ম দেন। ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে মা ও নবজাতককে একটি ক্লিনিকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। ট্রেনে সন্তান প্রসব করা নারীর নাম স্বর্ণা আক্তার। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত।অসীম কুমার তালুকদার বলেন, স্বর্ণাকে রাজশাহীর একটি ক্লিনিকে আনা হচ্ছিল সন্তান প্রসবের জন্য। সঙ্গে কয়েকজন নারী ও এক দেবর ছিলেন। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেছেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতক সন্তান সুস্থ আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন