News71.com
 Bangladesh
 09 Apr 24, 12:44 PM
 123           
 0
 09 Apr 24, 12:44 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

 

 

 

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলে মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম দু‌র্ভো‌গে প‌ড়েছে ঈদে ঘ‌রে ফেরা মানুষজন। গভীররা‌তে শুরু হওয়া এই যানজট ২৫ কি‌লো‌মিটার অং‌শজু‌ড়ে তৈ‌রি হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গন্ধু সেতুপূর্ব মহাস‌ড়কের টাঙ্গাইল সদ‌রের আশেকপুর বাইপাস হ‌তে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আজ ভোরে সেতুর উপর ২২ নম্ব‌র পিলা‌রের কা‌ছে এক‌টি ডাবল ডেকারের এক‌টি বাস বিকল হ‌য়ে যাওয়ার পর সে‌টি উদ্ধা‌রে ৫‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ আরো বে‌ড়ে যায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন