News71.com
 Bangladesh
 10 Apr 24, 08:14 PM
 110           
 0
 10 Apr 24, 08:14 PM

কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম রুমা থেকে গ্রেপ্তার॥

কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম রুমা থেকে গ্রেপ্তার॥

 

 

 

নিউজ ডেস্কঃ যৌথবাহিনীর অভিযানে রুমা থেকে গ্রেপ্তার লাল লিয়ান সিয়াম বম। ছবি: সংগৃহীত কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।  লাল লিয়ান সিয়াম বম রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত থন আলহ বমের ছেলে। পুলিশ জানায়, আজ বুধবার দুপুরে লাল লিয়ান সিয়াম বমকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন