News71.com
 Bangladesh
 10 Apr 24, 08:15 PM
 132           
 0
 10 Apr 24, 08:15 PM

বাংলাদেশের ভিসা নীতি সংশোধন॥ বিদেশিদের ভিসা দিতে কড়াকড়ি

বাংলাদেশের ভিসা নীতি সংশোধন॥ বিদেশিদের ভিসা দিতে কড়াকড়ি

 

 

নিউজ ডেস্ক: অবৈধ অবস্থান ঠেকাতে বিদেশিদের ভিসা প্রদানে কঠোর হচ্ছে সরকার। এ জন্য বিদ্যমান ভিসা নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে।ভিসা নীতিমালা সংশোধনের কাজটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। জানতে চাইলে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহানারা খাতুন বলেন, ‘এখন পর্যন্ত ২০০৬ সালের ভিসা নীতিমালাতেই চলছে। এই নীতিমালায় সংশোধনী চূড়ান্ত হয়েছে। এখন তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করার অপেক্ষায়।’ তবে সরকারি একটি সূত্র বলছে, সর্বশেষ সংশোধিত ভিসা নীতিমালা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কার্যকর না করা হলেও অনেক ক্ষেত্রেই তা প্রয়োগ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন