News71.com
 Bangladesh
 11 Apr 24, 10:41 AM
 131           
 0
 11 Apr 24, 10:41 AM

১মাসের সিয়াম সাধনার শেষে আজ মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব॥

১মাসের সিয়াম সাধনার শেষে আজ মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব॥

 

 

নিউজ ডেস্কঃ টানা ৩০ দিনের সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র রমজান মাস।হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য-সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো খুশির ঈদ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আজ একসঙ্গে নামাজ আদায় করতে শিশু থেকে বৃদ্ধ, সবাই শামিল হবেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করবেন। এরপর সবাই কোলাকুলি করবেন। ঘরে ঘরে এদিন বইবে আনন্দের জোয়ার। পাড়া-পড়শীরা একে অপরের খোঁজ নেবেন। একে দাওয়াত করবেন অন্যকে। স্বজনরা বেড়াতে যাবেন আত্মীয়-স্বজনের বাড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন