News71.com
 Bangladesh
 12 Apr 24, 09:29 PM
 127           
 0
 12 Apr 24, 09:29 PM

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ২০হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি॥

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ২০হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি॥

নিউজ ডেস্ক: ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করেছে সরকার। এতদিন তাদের মাসিক ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হতো। বর্ধিত এ ভাতা চলতি এপ্রিল মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে এবং এ তারিখের পূর্বের বকেয়া ভাতা নির্ধারিত হারে প্রাপ্য হবেন ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বাজেট ১-শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (৮ এপ্রিল) এ কথা জানানো হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন