News71.com
 Bangladesh
 12 Apr 24, 09:30 PM
 134           
 0
 12 Apr 24, 09:30 PM

বিদেশী পর্যটকদের রুমা ভ্রমণ না করার অনুরোধ প্রশাসনের॥

বিদেশী পর্যটকদের রুমা ভ্রমণ না করার অনুরোধ প্রশাসনের॥

নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে স্থানীয় পর্যটন এলাকাগুলোতে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসন ৯ এপ্রিল এ নির্দেশনা জারি করলেও আজ শুক্রবার বিষয়টি জানানো হয়। রুমা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুটিন দায়িত্বে থাকা মো. দিদারুল আলম এ তথ্য জানান। ‘জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়।’ তবে রুমায় যৌথ বাহিনীর অভিযান কত দিন চলবে নির্দেশনায় তা উল্লেখ করা হয়নি।  ৯ এপ্রিল দিদারুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে হোটেলে পর্যটকদের কক্ষ ভাড়া না দিতে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে গাইডদেরও পর্যটকদের নিয়ে পর্যটনকেন্দ্রগুলোতে না নিয়ে যাওয়ার ব্যাপারে বলা হয়। এ ছাড়া, জিপ গাড়ি বা নৌপথেও পর্যটকের কোনো পর্যটনকেন্দ্রে না নিয়ে যেতে বলা হয় ওই নির্দেশনায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন