
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে কারণে আমার দল আওয়ামীলীগ থেকে কোন প্রার্থী নেই। যোগ্যতা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করে সকলের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ রয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁও নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়ন হতে চলেছে। শতভাগ বিদ্যুতায়ন, শিল্পায়ন, ডিজিটালাইজেশন, সাবমেরিন কেবল, স্যাটেলাইট স্টেশনসহ সব দিক দিয়ে আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ।