News71.com
 Bangladesh
 14 Apr 24, 11:22 AM
 133           
 0
 14 Apr 24, 11:22 AM

ফের বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের সীমান্তরক্ষী ৯ বিজিপি সদস্য॥

ফের বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের সীমান্তরক্ষী ৯ বিজিপি সদস্য॥

নিউজ ডেস্ক: মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৯ সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছেন। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।  রোববার (১৪ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের খারাংখালি পয়েন্ট থেকে ৩ জন ও ঝিমংখালি পয়েন্ট দিয়ে ৬ জন ঢুকেছেন বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইনে দিনের পর দিন সংঘাত বেড়েই চলছে। সপ্তাহে জুড়ে নতুন করে থেমে থেমে ওপার থেকে বিস্ফোরণের বিকট শব্দ টেকনাফ সীমান্তের এপারে ভেসে আসছে। এমন পরিস্থিতিতে রোববার (১৪ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং খারাংখালি ও ঝিমংখালি পয়েন্ট দিয়ে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপির) ৯ জন সদস্য ঢুকেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন