News71.com
 Bangladesh
 17 Apr 24, 05:27 PM
 102           
 0
 17 Apr 24, 05:27 PM

তৃতীয় ধাপে ১১২ উপজেলা পরিষদের ভোট আগামী ২৯ মে

তৃতীয় ধাপে ১১২ উপজেলা পরিষদের ভোট আগামী ২৯ মে

 

 

 

নিউজ ডেস্ক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুসারে ১১২টি উপজেলায় ভোট হবে আগামী ২৯ মে। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তফসিল অনুসারে, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮মে, আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।  এ ধাপে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। আর বাকিগুলোতে হবে ব্যালটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন