News71.com
 Bangladesh
 18 Apr 24, 01:27 AM
 119           
 0
 18 Apr 24, 01:27 AM

তীব্র গরমে বেঁকে যেতে পারে রেল লাইন॥ গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

তীব্র গরমে বেঁকে যেতে পারে রেল লাইন॥ গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

 

 

 

নিউজ ডেস্ক: গ্রীষ্মের শুরুর পর থেকে সারা দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। এই উত্তপ্ত আবহাওয়ার প্রভাবে রেলপথেও ঘটতে পারে বিপত্তি। রেললাইন বেঁকে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা। আর সম্ভাব্য দুর্ঘটনা রোধে যাত্রীবাহী আন্তনগর ট্রেনসহ সব ধরনের ট্রেন গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল মঙ্গলবার বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কমার তালুকদার বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া রেলের বিভিন্ন সেকশনের লোকোমাস্টাররাও বিষয়টি নিশ্চিত করেছেন।লোকোমাস্টাররা জানিয়েছেন, রেলওয়ের কন্ট্রোলরুম থেকে তাঁদের গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, তাপমাত্রার কারণে লাইন বেঁকে যায় এবং এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই দুর্ঘটনা এড়াতেই এমন নির্দেশনা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন