News71.com
 Bangladesh
 20 Apr 24, 11:23 PM
 113           
 0
 20 Apr 24, 11:23 PM

খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবীতে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি॥

খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবীতে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি॥

 

 

 

নিউজ ডেস্ক:  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ২৬ এপ্রিল (শুক্রবার) নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন