News71.com
 Bangladesh
 20 Apr 24, 11:23 PM
 120           
 0
 20 Apr 24, 11:23 PM

তাপদাহের কূপ্রভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা॥

তাপদাহের কূপ্রভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা॥

 

 

 

নিউজ ডেস্ক: প্রচণ্ড দাবদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।  আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচণ্ড দাবদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে। এর আগে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন