
নিউজ ডেস্ক: সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে। রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকালে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে নোঙর করে। এসময় জাহাজের নাবিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। তিনি জানান, জলদস্যুদের সঙ্গে জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজটিকে ১৪ এপ্রিল মুক্তি দেয়। জাহাজটি আজ দুবাই বন্দরে পৌঁছেছে।