News71.com
 Bangladesh
 23 Apr 24, 11:49 PM
 136           
 0
 23 Apr 24, 11:49 PM

ডিসেম্বরে চালু হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতু ॥উত্তরের রেল যাত্রায় স্বস্থির আশা

ডিসেম্বরে চালু হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতু ॥উত্তরের রেল যাত্রায় স্বস্থির আশা


নিউজ ডেস্কঃ ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচলে বর্তমানে একটিই পথ, বঙ্গবন্ধু বহুমুখী সেতু। কিন্তু সেতুর সক্ষমতা কমে যাওয়ায় মাত্র ২০ কিলোমিটার গতিতে সেতু পার হতে লেগে যায় ২৫ মিনিটের মতো। আরেকটি সমস্যা হলো, সেতুতে সিঙ্গেল ট্র্যাক থাকায় ট্রেনগুলোকে দুই পারের স্টেশনে সিগন্যালের জন্যে অপেক্ষা করতে হয়। প্রায় পাঁচ কিলোমিটার পথ পার হতে গেলে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। এ সমস্যা সমাধানে যমুনা নদীতে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত হচ্ছে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু রেলওয়ে সেতু।

দেশের বৃহত্তম এ রেলওয়ে সেতুতে থাকছে ডাবল ট্র্যাক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সেতুর কাজ শেষ হতে যাচ্ছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, এ রেলসেতুর কাজের ভৌত অগ্রগতি হয়েছে ৮২ শতাংশ। প্রকল্প সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির (হাইস্পিড) ট্রেনও চালানোর উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে। ফলে সেতুতে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে (উদ্বোধনের এক বছর) সাধারণত ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন