News71.com
 Bangladesh
 23 Apr 24, 11:49 PM
 127           
 0
 23 Apr 24, 11:49 PM

আপাতত কমছেনা তাপমাত্রা॥ তীব্র গরমে ঘরে-বাইরে সর্বত্র অস্বস্তি

আপাতত কমছেনা তাপমাত্রা॥ তীব্র গরমে ঘরে-বাইরে সর্বত্র অস্বস্তি


নিউজ ডেস্কঃ শহর, বন্দর, গ্রাম-সব জায়গায় গ্রীষ্মের রুদ্ররোদ। প্রচণ্ড তাপে গলে যাচ্ছে সড়কের পিচ, হিট স্ট্রোকে মারা যাচ্ছেন মানুষ। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। দাবদাহ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে রোগবালাইও বাড়ছে। গরম থেকে বাঁচতে নদী-খাল-বিল ও ডোবায় নামছে মানুষ, ঘটছে দুর্ঘটনা। সর্বত্র হাঁসফাঁস অবস্থা; এই অবস্থা থেকে বাঁচতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে মানুষ। মঙ্গলবার সারা দেশে হঠাৎ অসুস্থ হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে ঢাকার ওয়ারীতে ছাপাখানার কর্মী, ময়মনসিংহে শিলপাটার কর্মী ও মিল শ্রমিক, কুমিল্লায় রাজ জোগালি, জামালপুরে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকজনিত কারণে এদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া গরম থেকে বাঁচতে রাজশাহীর পদ্মা নদীতে নেমে তিন শিশু মারা গেছে। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে চারটি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে তিন দিনের হিট অ্যালার্টের দ্বিতীয় দিনেও আবহাওয়া অফিস তাপমাত্রা কমার সুখবর দিতে পারেনি। তবে জানানো হয়েছে-দাবদাহ কমতে হলে শক্তিশালী ঝড় দরকার। কিন্তু সেই ঝড়েরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন