News71.com
 Bangladesh
 25 Apr 24, 11:29 PM
 124           
 0
 25 Apr 24, 11:29 PM

জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর॥

জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর॥


নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্যকে জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি এর গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে। তিনি বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ একটি অমিত সম্ভাবনাময় দেশ। ষড়ঋতুর এ দেশকে প্রকৃতি যেমন দু'হাত ভরে তার বৈচিত্রময় সম্পদ ঢেলে দিয়েছে, তেমনি এদেশের মেহনতি মানুষ তাদের আপন শৈল্পিক কারুকার্যের মাধ্যমে অনন্য সাধারণ সামগ্রী প্রস্তুত করে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ও খ্যাতি বৃদ্ধি করেছে। মাটি, বায়ু, পানি, পরিবেশ এবং কারিগরদের দক্ষতা স্বতন্ত্র ও অনন্য বৈশিষ্ট্যের কারণে এ ভূখন্ডের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন