News71.com
 Bangladesh
 25 Apr 24, 11:37 PM
 135           
 0
 25 Apr 24, 11:37 PM

২০২৩ সালের মার্কিন মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করল ঢাকা॥

২০২৩ সালের মার্কিন মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করল ঢাকা॥


নিউজ ডেস্কঃ সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনের সমালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ বলেছেন, এটি স্পষ্ট যে প্রতিবেদনটি বেশিরভাগ অনুমান এবং অপ্রমাণিত অভিযোগের উপর নির্ভর করে প্রনয়ণ করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, “যেমন, রিপোর্টিং প্যাটার্নে কিছু অন্তর্নিহিত এবং চোখে পড়ার মত পক্ষপাতিত্ব বেশ স্পষ্ট।” তিনি বলেন, অভিযোগগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা (বেনামী উৎসসহ) থেকে নেওয়া হয়েছে যার মধ্যে অনেকগুলো মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাহায্যপুষ্ট।

তিনি আক্ষেপ করে বলেন, প্রতিবেদনে বাংলাদেশ সরকারের অনেক উন্নয়ন ও অর্জনের স্বীকৃতি দেওয়া হয়নি। অন্যদিকে নিয়মতান্ত্রিক প্রবণতার অংশ হিসেবে বিচ্ছিন্ন ও ভিত্তিহীন অভিযোগ অব্যাহত রয়েছে। প্রতিবেদনটি থেকে এটি স্পষ্ট হবে যে বিস্তৃত, সাধারণীকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট প্রকৃত বা দাবিকৃত দৃষ্টান্তগুলোর অসংখ্য রেফারেন্স ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ‘কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস, ২০২৩’ প্রকাশের বিষয়টি নোট করেছে এবং বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের অব্যাহত আগ্রহের প্রশংসা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন