
নিউজ ডেস্কঃ শেয়ারবাজারে সার্কিট ব্রেকারের (দাম কমার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা) নতুন নিয়ম চালু করার পর দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর পরপরই বিনিয়োগকারীদের একটি অংশ আতঙ্কে দিনের সর্বনিম্ন দামে বিপুল শেয়ার বিক্রির আদেশ দেন। ফলে লেনদেন শুরুর কয়েক মিনিট পরেই ক্রেতা সংকটে পড়ে শতাধিক প্রতিষ্ঠান। এ ক্রেতা সংকট পরিস্থিতি লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ক্রেতা সংকট দেখা দেয়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে সবক’টি মূল্যসূচকের বড় পতন হয়েছে।