News71.com
 Bangladesh
 27 Apr 24, 11:04 PM
 148           
 0
 27 Apr 24, 11:04 PM

হাসপাতালে নিয়মিত না থাকায় অনেক ডাক্তারকে শোকজ করা হয়েছে॥ স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে নিয়মিত না থাকায় অনেক ডাক্তারকে শোকজ করা হয়েছে॥ স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি মাত্র ৩ মাস হলো দায়িত্ব নিয়েছি। এই ৩ মাসে আমার নির্দেশ হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করা।হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না এ বিষয়ে ডিজি এবং মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে কোথায় ডাক্তার থাকে না। ইতোমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১শ’ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টুঙ্গিপাড়া ১শ’ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে ২১ জন ডাক্তার পদায়ন করা হয়েছে। আমি খেয়াল রাখবো তারা আসেন কি না? না আসলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার সংকট একদিনের সমস্যা নয়, এটা বহু দিনের সমস্যা। স্ট্যান্ডার্ড সেটাপের অনুমোদন হয়েছে। জনবল সংকট কাটানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে। গরমের কারণে হাসপাতালগুলোতে বেড খালি রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন