News71.com
 Bangladesh
 28 Apr 24, 09:32 AM
 122           
 0
 28 Apr 24, 09:32 AM

জেলা পরিষদ, পৌরসভা ও ইউপি’র শতাধিক পদে আজ ভোট॥

জেলা পরিষদ, পৌরসভা ও ইউপি’র শতাধিক পদে আজ ভোট॥


নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের শতাধিক পদে আজ রোববার সাধারণ ও শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান জানান, ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুইটি পৌরসভায় মেয়র ও দুইটি জেলা পরিষদে কাউন্সিলর এবং ৬৫টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন হবে। এ ছাড়া সাতটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ওয়ার্ড কাউন্সিলর পদে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন