News71.com
 Bangladesh
 30 Apr 24, 08:18 PM
 93           
 0
 30 Apr 24, 08:18 PM

বাংলাদেশের রেল উন্নয়নে সহযোগিতায় আগ্রহী রাশিয়া॥

বাংলাদেশের রেল উন্নয়নে সহযোগিতায় আগ্রহী রাশিয়া॥


নিউজ ডেস্কঃ বাংলাদেশের রেল উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে এ কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। আজ মঙ্গলবার রেলভবনে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। মহান মুক্তিযুদ্ধে মস্কোর সমর্থনের কথা স্মরণ করে রেলমন্ত্রী বলেন, ‘১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপক্ষীয় স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন