News71.com
 Bangladesh
 30 Apr 24, 08:20 PM
 117           
 0
 30 Apr 24, 08:20 PM

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না॥ ইসি আলমগীর

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না॥ ইসি আলমগীর


নিউজ ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা চাইলেও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই, সুযোগও নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশই যথেষ্ট। সার্বিকভাবে র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী কাজ করে থাকে। এ ছাড়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অগ্রিম তথ্য দিয়ে থাকেন। কোনো সহিংসতা হওয়ার আগেই পুলিশ ও জেলা প্রশাসন ব্যবস্থা নেয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন