News71.com
 Bangladesh
 30 Apr 24, 08:20 PM
 97           
 0
 30 Apr 24, 08:20 PM

হজ ভিসা আবেদনের সময় ৭ মে পর্যন্ত বৃদ্ধি॥

হজ ভিসা আবেদনের সময় ৭ মে পর্যন্ত বৃদ্ধি॥

 

নিউজ ডেস্কঃ চলতি বছর হজে যেতে ভিসা আবেদনের সময় বাড়ানো হয়েছে আগামী ৭ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে হজের ভিসা আবেদন করা যাবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।‘হজ ভিসা আবেদনের সময়সীমা গত ২৯ এপ্রিল শেষ হয়। এর আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ সময়সীমা বাড়ানোর আবেদন করা হলে, সৌদি সরকার তাতে সাড়া দিয়ে আগামী ৭ মে পর্যন্ত সময় বাড়ায়। ফলে ওই দিন পর্যন্ত হজের ভিসা আবেদন করা যাবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন