News71.com
 Bangladesh
 30 Apr 24, 08:20 PM
 107           
 0
 30 Apr 24, 08:20 PM

ডিজিটাল আইনে বেশি অভিযুক্ত রাজনীতিবিদ-সাংবাদিক॥অভিযোগকারী বেশী ক্ষমতাসীনেরা

ডিজিটাল আইনে বেশি অভিযুক্ত রাজনীতিবিদ-সাংবাদিক॥অভিযোগকারী বেশী ক্ষমতাসীনেরা


নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৩৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সবচেয়ে বেশি অভিযুক্ত বিরোধী দলীয় রাজনীতিবিদ ও সাংবাদিকেরা। অভিযোকারীর হিসেবে এগিয়ে আছেন ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা।আজ মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক ওয়েবিনারে ‘অগ্নি পরীক্ষা: ডিজিটাল নিরাপত্তা আইনের ৫ বছরের চিত্র’—শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদপত্র, আদালতের নথি, আইনজীবী, ভুক্তভোগী ও ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ গবেষণাটি করা হয়েছে বলে গবেষণার উৎস অংশে জানানো হয়েছে। এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইশড অধ্যাপক ড. আলী রীয়াজ। ওয়েবিনারে অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, পাঁচ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ১ হাজার ৪৩৬টি মামলায় ৪ হাজার ৫২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩২ দশমিক ২৭ শতাংশ রাজনীতিবিদ এবং ২৯ দশমিক ৪০ শতাংশ সাংবাদিক। এ ছাড়াও ৯ শতাংশ শিক্ষার্থী এবং ৩ দশমিক ৮৫ শতাংশ শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন