News71.com
 Bangladesh
 30 Apr 24, 08:21 PM
 104           
 0
 30 Apr 24, 08:21 PM

রাত ৮টার পর দোকান খোলা রাখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে॥ ঢাকা দক্ষিনের মেয়র তাপস

রাত ৮টার পর দোকান খোলা রাখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে॥ ঢাকা দক্ষিনের মেয়র তাপস


নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাত ৮টার পর শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দোকানপাট খোলা রাখা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে ডিপিডিসিকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। তিনি বলেন, চলমান তাপদাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করতে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাত ৮টার পর বন্ধ রাখার যে আহ্বান বিদ্যুৎ বিভাগ রেখেছে, তা সবাইকে মানতে হবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে মেয়র তাপস আরও বলেন, ‘আমরা কয়েক বছর আগেই এ ঘোষণা দিয়েছি। আমরা অভিযান পরিচালনা করব। এখন থেকে প্রত্যেক অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করা হবে। যারা ৮টার পরে দোকানপাট খোলা রাখবে, বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করবে, আমরা ডিপিডিসিকে সঙ্গে নিয়ে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন