News71.com
 Bangladesh
 30 Apr 24, 08:21 PM
 117           
 0
 30 Apr 24, 08:21 PM

রোহিঙ্গা সংকট নিয়ে বিদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক॥

রোহিঙ্গা সংকট নিয়ে বিদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক॥

 

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে অস্থায়ী ভিত্তিতে আশ্রয় পাওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসন, স্থানীয় মানুষের ওপর বিরূপ প্রভাব ও তাদের কর্মসংস্থান সৃষ্টি, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা ও তাদের দক্ষতা বৃদ্ধিসহ রোহিঙ্গা সংকট সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য। এ বিষয়ে দ্রুততম এবং স্থায়ী সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা পালনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন