News71.com
 Bangladesh
 30 Apr 24, 08:23 PM
 141           
 0
 30 Apr 24, 08:23 PM

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে প্রান্তিককের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়॥শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে প্রান্তিককের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়॥শিক্ষামন্ত্রী


নিউজ ডেস্কঃ প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, রাজধানী ঢাকার একটা পরিবেশ আর ঢাকার বাইরে প্রান্তিক পর্যায়ের পরিবেশ ভিন্ন। প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থা এবং তাপমাত্রার কথা বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট কিছু জেলায় পাঠদান স্থগিত রাখা হয়েছিল এবং দৈনিক ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছিলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন