News71.com
 Bangladesh
 01 May 24, 11:11 AM
 109           
 0
 01 May 24, 11:11 AM

আজ মহান মে দিবস॥ গণপরিবহন চলাচল সীমিত

আজ মহান মে দিবস॥ গণপরিবহন চলাচল সীমিত


নিউজ ডেস্কঃ শ্রমিকদের ন্যায্য মজুরি ও দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠার মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। ১ মে (বুধবার) উৎসাহ-উদ্দীপনা আর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তথা পরিবহন শ্রমিকরা এ দিবসটি পালন করেন। মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে আন্তঃজেলা রুটে দূরপাল্লার যে-সব শ্রমিক স্থায়ী তারা আজ বাস চালাচ্ছেন না। তবে বাস কোম্পানির চুক্তিভিত্তিক শ্রমিকরা দৈনিক মজুরিতে কাজ করার কারণে দুই-একটি বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে। অন্যদিকে ঢাকা নগরী ও পার্শ্ববর্তী জেলায় চলাচল করা বাসগুলো চলছে সীমিত পরিসরে। তবে দুপুরের পরে থেকে এসব বাস চলাচল বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন