News71.com
 Bangladesh
 01 May 24, 11:11 AM
 114           
 0
 01 May 24, 11:11 AM

বৃহস্পতিবার থেকে বৃষ্টির আভাস দিচ্ছে ঢাকার আবহাওয়া দপ্তর॥

বৃহস্পতিবার থেকে বৃষ্টির আভাস দিচ্ছে ঢাকার আবহাওয়া দপ্তর॥


নিউজ ডেস্কঃ দেশজুড়ে টানা ৩১ দিনের দাবদাহের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পরিচালক আজিজুর রহমান বলেন, “বৃহস্পতিবার থেকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি হবে। সিলেট, চট্টগ্রাম, বরিশাল তারপর সেন্ট্রালসহ পশ্চিম অংশে বৃষ্টি হবে। আস্তে আস্তে এটি সারাদেশে ছড়িয়ে পড়বে। তখন সহনীয় পর্যায়ে চলে আসবে তাপমাত্রা।” আগামী ৭ মে’র মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নেমে আসবে বলে জানান তিনি। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে নতুন করে আরও দুই দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত মঙ্গলবার সন্ধ্যার সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের পশ্চিমাংশে পরবর্তী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এসময় জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন