News71.com
 Bangladesh
 01 May 24, 10:35 PM
 107           
 0
 01 May 24, 10:35 PM

ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে॥ধর্মমন্ত্রী

ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে॥ধর্মমন্ত্রী


নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। কিভাবে হজযাত্রীদের আরেকটু বেশি স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।আজ বুধবার (১ মে) সকালে জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মো. ফরিদুল হক খান বলেন, ‘এ দেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন, সে বিষয়ে নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন