News71.com
 Bangladesh
 02 May 24, 11:56 PM
 150           
 0
 02 May 24, 11:56 PM

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম নেই কোনো বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠানের॥

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম নেই কোনো বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠানের॥

 

 

 

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের ‘এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ সালের র‌্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে।  মঙ্গলবার (৩০ এপ্রিল) এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এরমধ্যে এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এর মধ্যে না থাকলেও বাংলাদেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ে তালিকায় র‍্যাঙ্কিংয়ে ৩০১-৩৫০ এর মধ্যে জায়গায় নিয়ে যৌথভাবে দেশ সেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এরপর ৩৫১-৪০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ৪০১-৫০০ এর মধ্যে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ৫০১-৬০০ এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন