News71.com
 Bangladesh
 03 May 24, 09:43 AM
 126           
 0
 03 May 24, 09:43 AM

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া॥

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া॥


নিউজ ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় পৌঁছান তিনি। এরআগে রাত সাড়ে ৭টায় হাসপাতাল থেকে বাসায় উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। বুধবার রাত ৭টার পরে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়া। সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই বিএনপি চেয়ারপারসনকে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়।খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বুধবার রাতে উনার বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টের ভিত্তিতে মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন