
নিউজ ডেস্কঃ দেশজুড়ে তীব্র দাবদাহের মধ্যে অবশেষে বৃহস্পতিবার (২ মে) দেখা গেল বৈশাখের রুদ্ররূপের অন্য দিকটা। এদিন তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বজ্রপাতে পাঁচ জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগের কিছু জেলা এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। ফলে তিন বিভাগে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি নামে জনজীবনে। বৃষ্টির পানিতে সিলেটের জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিতও হয়েছে। তবে তার পরও দেশের পাঁচটি অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও সিলেটে। এতে নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো প্রায় ১০ জন।