News71.com
 Bangladesh
 03 May 24, 10:35 PM
 116           
 0
 03 May 24, 10:35 PM

বান্দরবানে সোনালী ব্যাংক ডাকাতি॥ কেএনএফের ১৬ নারী সদস্য কারাগারে

বান্দরবানে সোনালী ব্যাংক ডাকাতি॥ কেএনএফের ১৬ নারী সদস্য কারাগারে

 

নিউজ ডেস্কঃ বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণের মামলায় গ্রেপ্ফতার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৬ নারী সদস্যকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৩ মে) বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) এর বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন, শিউলি বম, মেলরী বম, লাল নু এং বম, আলমন বম, জিংরেম ঙাক বম, লাল নুন জির বম, টিনা বম, লাল নুন কিম বম, পারঠা জোয়াল বম, লাল ত্লানহ কিম বম, নেমপেল বম, লালসিংপার বম, ভানরিম কিল বম, লেরী বম, জিংরু এং বম এবং ঙানইন কিম বম।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার ৩ মে দুপুরে ওই ১৬ জনকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের এজলাসে তোলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন