News71.com
 Bangladesh
 04 May 24, 09:43 AM
 114           
 0
 04 May 24, 09:43 AM

তীব্র গরমে আজও বন্ধ থাকছে ২৫ জেলার স্কুল-কলেজ-মাদরাসা॥

তীব্র গরমে আজও বন্ধ থাকছে ২৫ জেলার স্কুল-কলেজ-মাদরাসা॥


নিউজ ডেস্কঃ তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আজ শনিবার (৪ মে) দেশের ২৫ জেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। গতকাল শুক্রবার (৩ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার (৪ মে) বন্ধ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন