News71.com
 Bangladesh
 04 May 24, 11:25 PM
 137           
 0
 04 May 24, 11:25 PM

ভূমি-প্লট-স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে রাজউকের নতুন বিধিমালার প্রজ্ঞাপন জারি॥

ভূমি-প্লট-স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে রাজউকের নতুন বিধিমালার প্রজ্ঞাপন জারি॥

 

নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে নতুন বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এর আগে থাকা রাজউক (ল্যান্ড অ্যালটমেন্ট) রুলস ১৯৬৯ বাতিল করে সম্প্রতি ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা-২০২৪’ জারি করা হয়। নতুন বিধিমালায় বলা হয়েছে, ভূমি বা আবাসিক প্লটের বরাদ্দ পাওয়ার জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক এবং বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে কোনো আবেদন দাখিল করলে আবেদন বাতিল করতে হবে এবং তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। ভূমি বা আবাসিক প্লট অন্য কারও কাছে হস্তান্তর করার পর যদি প্রমাণিত হয় যে, বরাদ্দগ্রহীতা মিথ্যা ও ভুল তথ্য দিয়ে প্লটের বরাদ্দ নিয়েছেন, তবে ওই বরাদ্দ ও হস্তান্তর বাতিল করতে হবে। এক্ষেত্রে মূল বরাদ্দগ্রহীতা হস্তান্তর গ্রহীতাকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবেন।

প্লটের ধরন ও আকারভেদে ভূমি বা আবাসিক প্লটের সংখ্যা যোগ্য আবেদনকারীর তুলনায় কম হলে উন্মুক্ত লটারি ও তাৎক্ষণিক ফল প্রকাশের মাধ্যমে বরাদ্দ দিতে হবে। রাজউক পরিকল্পিতভাবে উন্নয়ন করা বা উন্নয়নের জন্য নির্ধারিত কোনো প্রকল্পের ভূমি বা কোনো আবাসন প্রকল্পের অনুমোদিত লে-আউট প্ল্যানে চিহ্নিত ভূমি বা আবাসিক প্লট বরাদ্দ দিতে পারবে। প্লট বরাদ্দ দিতে জনসাধারণের কাছে আবেদন আহ্বান করে কমপক্ষে দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন