News71.com
 Bangladesh
 04 May 24, 11:28 PM
 230           
 0
 04 May 24, 11:28 PM

পুড়ছে সুন্দরবন, আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা॥

পুড়ছে সুন্দরবন, আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা॥


নিউজ ডেস্কঃ পূর্ব সুন্দরবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার (৪ মে) সকাল ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা স্টেশনের আমুরবুনিয়া টহল ফাঁড়ির ড্রেনের খাল সংলগ্ন লতিফের ছিলা নামের জায়গায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে শতাধিক গ্রামবাসী আগুনের বিস্তার রোধের চেষ্টা করে। বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাশের খালে পাইপ স্থাপনের কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে ১০ একর পরিমাণ বনভূমিতে আগুন জ্বলছে। অন্যদিকে বন বিভাগ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। কী পরিমাণ বনভূমিতে আগুন লেগেছে তা এক দিন পর ছাড়া কিছুই বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বন বিভাগ ও স্থানীরা জানায়, নিশ্চিত করে কিছু বলা না গেলেও মধু সংগ্রহকারীদের মশাল অথবা তাদের বিড়ি-সিগারেটের নিক্ষিপ্ত আগুন থেকে এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁরা প্রথমে সকাল ১১টার দিকে ধোঁয়া উড়তে দেখে আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীদের জানান। এ সময় ছয় থেকে সাতজন বনরক্ষী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পার্শ্ববর্তী গ্রামে খবর দিলে শতাধিক লোক গিয়ে ফায়ার লেন কেটে আগুনের বিস্তৃতি রোধের চেষ্টা চালান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন